ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে তিন দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।

এর আগে সকালে ঢাকার প্রাচীনতম রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপ্রধান। এছাড়া মন্দিরে পূজা অর্চনাতেও অংশ নেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার সকালে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরের প্রথম দিন সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রামনাথ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশভোজে অংশ নেন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া ভবনের উদ্বোধন করেন। এ সময় মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়া মন্দিরে পূজা অর্চনাতেও অংশ নেন ভারতের রাষ্ট্রপ্রধান। এরপর দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102