ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিরকুট লিখে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার ইভা (১২) অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ইভা ওই এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ সালাইমানের মেয়ে এবং গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ ধরে ইভা ঘর থেকে বের হচ্ছিল না। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন, ঘরের চালার সঙ্গে জেসমিনের লাশ ঝুলছে। পরে বিষয়টি থানায় জানানো হলে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত ছাত্রীর ভাই মুহাম্মদ হাসান বলেন, সন্ধ্যার পরও জেসমিন স্বাভাবিক ছিল। এরপর কীভাবে এ রকম ঘটনা ঘটল, কেউই বুঝতে পারছি না। ইভার গলায় স্কার্ফ পেছানো ছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, অধ্যায়নরত ওই ছাত্রীকে পড়াশোনার জন্য মা বকা দিতো, শাসন করতো। হয়তো এ কারণে আত্মহত্যা করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102