ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে সিয়াম খন্দকার ( ২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নুরপুর লামারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নুরপুর লামারবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।
জানা যায়, আজ শনিবার ছিল তার ছোট ভাইয়ের সুন্নতে খৎনা। সন্ধ্যার দিকে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রির সাথে আলোক সজ্জার কাজ করার সময় সিয়াম বিদ্যুৎপৃষ্ট হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102