ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে ‘ওমিক্রন’ আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত ভারতে ১০১ জন ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, করোনার আগের ধরনগুলো থেকে ওমিক্রন বেশি সংক্রামক।

ওমিক্রন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ‘ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ভারতের ১৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে যে চলতি বিধিনিষেধ মেনে চলা হয়, সেগুলোকেই আরও কড়াভাবে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এর মধ্যে মাস্ক পরা, শরীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো আরও কঠোরভাবে প্রয়োগের কথাও বলা হয়। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড়-অনুষ্ঠান এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবারই দিল্লিতে ১০ জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণায়লয় এই তথ্য জানিয়েছে। যদিও এটি স্বাস্থ্য মন্ত্রণায়লয়ের ‘রুটিন’ সাংবাদিক বৈঠক। তবুও করোনার নতুন এই রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রণালয়ের উদ্বেগ তাৎপর্যপূর্ণ।

ভারতের মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। এখন পর্যন্ত ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩২ জন। এছাড়া কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102