চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬ পিস সোনার বার উদ্ধার করেছেনে শুল্ক গোয়েন্দারা। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেগুলো পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলোর ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
সুলতান মাহমুদ জানান, সোনার বারগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। তবে কারা এই চোরাকারবারিতে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।