ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় প্রাণ গেল জবি ছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবরিনা আক্তার নিহত হয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

সাবরিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইবরাহীম খলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক সাবরিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়টি আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি। তারা আইনানুগ ব্যবস্থা নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। থানায় কথা বলেছি। মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয়।

সাবরিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102