ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া সেই মেয়র বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করার অভিযোগে ওইদিনই থানায় মামলা হয় মেয়রের বিরুদ্ধে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র বলেন, ওই কর্মকর্তা সাবেক শিবির ও বিএনপির নেতা ছিলেন। তার ছোট ভাই বর্তমানে জামালপুর জেলা জামায়াতের নায়েবে আমীর। তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে।

এদিকে পৌর মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জ পৌর পরিষদ। মেয়রের শাস্তির দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষককদের একাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102