ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজার নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম মামুন মিয়া (৬০)।

তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।

তিনি জানান, ভোররাতের দিকে মামুন প্লাগ স্ট্যান্ড নামাতে যায়। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা ৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। সাথে সাথেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ইস্টার্ন ইয়াকুব প্লাজায় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102