ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বরিশালের সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। নিপীড়নের শিকার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে তার নানির জিম্মায় দেন। একইসাথে অভিযুক্ত শিক্ষক মন্নান হাওলাদারকে (৫০) জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন শিক্ষার্থীর মামা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বোন ঢাকায় থাকায় তার ভাগ্নী তাদের বাড়ি থেকে পড়াশোনা করে। সে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে। ১৮ নভেম্বর সকালে তার ভাগ্নী বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্নান তাকে ডেকে ৫ম শ্রেণির শ্রেণিকক্ষে নিয়ে যান। তার সাথে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বার্তা বলেন। এক পর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে যৌন নিপীড়ন করেন। ছাত্রী চিৎকার করলে মান্নান লাইব্রেরিতে চলে যান।

অভিযোগ দায়েরের পর থানা পুলিশ অভিযুক্ত মন্নানকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102