ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফুফুর বাড়িতে এসে হামলায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ফুফুর বাড়িতে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে হামলার শিকার হয়ে ইফতেখার হাসান ইমন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ইফতেখার হাসান ইমন একই ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। সে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী সপ্তাহে তার রেজাল্ট দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিহতের চাচা ইব্রাহিম বলেন, গত সোমবার রাতে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে ইমন তার ফুফুর বাড়িতে যায়। মাহফিলে ফুচকার দোকানের সামনে মালাখালা গ্রামের কিছু ছেলে ইমনের উপর হামলা করে। ইমনকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় ইমন।

নিহতের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, ইমন আমার একমাত্র ছেলে। কি জন্য আমার ছেলেকে হত্যা করেছে তা আমি জানি না। আমার ছেলের হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ ফারুক আহম্মেদ জানান, মালাখালা গ্রামের জনৈক মাদকসেবীর সঙ্গে পিপিয়াকান্দি গ্রামের ছেলেদের ১৯ ডিসেম্বর ঝগড়া হয়। ওই ঘটনার রেশ ধরেই সোমবার রাতে হামলার ঘটনায় ইমন মারা যায়।

এ ঘটনায় সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102