ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দৌলতখানে ট্রাকচাপায় বিজিবি কর্মকর্তা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

ভোলার দৌলতখানে ট্রাকের চাপায় আবদুল খালেক (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেক চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গিয়ে পথচারী খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাটক ট্রাক আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102