ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

নেত্রকোনায় মজিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২২ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই (১০০ গজের মধ্যে) একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো দেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মজিবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102