ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন হেলপার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার জামান মিয়া নিহত হয়েছেন। সে সদর উপজেলার রামরাইল ইউপির ভোলাচং গ্রামের আরফুজ মিয়ার ছেলে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা লোকাল বাস দিগন্ত ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে সরাইলের ইসলামাবাদ নামক এলাকায় বাসের দরজায় থাকা হেলপার জামান ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় তিনি।

ওসি আরও জানান, এই ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102