ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নেত্রকোনার মদন উপজেলায় নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত ছাত্রীর নাম সোনামনি।

বুধবার সকালে উপজেলার পরশখিলা গ্রামের মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ওই নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

নিহত সোনামনি একই গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে ও পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হাসানূজ্জামান শাহীন বলেন, সোনামনি নিখোঁজ হলে প্রাথমিক পর্যায়ে আমরা উদ্ধার তৎপরতা চালাই। পরে কিশোরগঞ্জ ডুবুরি দলকে খবর দিলে তারা উদ্ধার তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় বাড়ির পেছনের মগড়া নদীর গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মঙ্গলবার নদীতে গোসল করতে গিয়ে সোনামনি নামের একটি শিশু নিখোঁজ হয়। বুধবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102