ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসচাপায় নিহত মাইনুলের ভাইকে চাকরি দিল ডিএনসিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের (মাইনুল) ভাই মনির হোসেনকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক ও ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের কাজ হলো প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা। মাইনুলের মায়ের ইচ্ছা ছিল তার ছেলে একটা সরকারি চাকরি পাক। আমরা মাইনুলের মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি। আমরা তার ভাইকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি।

মাইনুলের ভাই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, মেয়র সাহেব যখন আমাদের বাড়িতে গেলেন, তখন আমার মাকে তিনি আশ্বাস দেন আমাকে একটা চাকরি দেওয়া হবে। অস্থায়ীভাবে নিয়োগ পেলেও আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। আশা করি আমার চাকরিটা যেন পরে স্থায়ী করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় অনাবিল বাসের ধাক্কায় নিহত হয় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102