ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার পাসপোর্ট করতে নতুন নিয়ম চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যারা দেশে থাকেন তাদের পাসপোর্টে এনআইডি অনুযায়ী তথ্যের গড়মিল থাকলে এনআইডিতে দেওয়া নাম, পিতা-মাতার নাম ও বয়স অনুযায়ী তা সংশোধন করা যাবে।

সম্প্রতি এ বিষয়ে এক পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্টে নিজের নাম, পিতা ও মাতার নাম এবং বয়স সংশোধনের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে। যাদের এ ধরনের সনদপত্র নেই তাদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করা যেতে পারে। আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।

পরিপত্রে আরও বলা হয়, সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশের সময় তথ্য জমা দেন বলে এ ধরনের আবেদন বিবেচনার সুযোগ নেই। তবে সরকারি চাকরিতে প্রবেশের আগেই পাসপোর্ট করলে প্রমাণপত্র পরীক্ষা করে তথ্য সংশোধন করা যেতে পারে। তথ্য সংশোধনের জন্য বিদেশের দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশে অবস্থান বা বসবাসের প্রমাণক, ছবি, নাম ও বয়স সংবলিত প্রমাণকের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তার সত্যায়িত কপি সংযোজন করতে হবে।

আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে জানিয়ে ওই পরিপত্রে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন বলে হলফনামা দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102