ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় সাত বাংলাদেশির বিরুদ্ধে লুটের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

মালয়েশিয়ায় কদিন আগে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতিসহ সারাদেশে প্রাণহানি ঘটেছে ১৪ জনের। টানা ২৪ ঘণ্টার বৃষ্টির পানিতে দেশটির ১৩টি রাজ্যের মধ্যে ৯টি বন্যায় প্লাবিত হয়।

এসময় বন্যার পানিতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকার অন্যতম চেইন সুপারশপ মাইডিন প্লাবিত হয়। বুক সমান পানিতে সুপারশপের পণ্য ভেসে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে একদল মানুষ মাইডিনের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩১ জন অভিবাসীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের আপডেট নিউজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশের ৭, ইন্দোনেশিয়ার ১০, নেপালের ৯ ও মিয়ানমারের ৫ জন অভিবাসী রয়েছে। শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বাহারুদ্দিন মাত তৈয়ব জানান, জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগ (আইপিডি) তাদের গ্রেফতার করেছে।

দণ্ডবিধির ৪৫৭ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি এক বিবৃতিতে জানান।
তবে আটকদের দাবি, টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে চারদিকে বন্যার পানিতে ভেসে গেছে। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল এবং বন্যার কারণে আশপাশে খাবারের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা খাবারের জন্য মাইডিনে ছুটে গিয়েছিল।

মাইদিন মোহাম্মদ হোল্ডিংস বেরহাদ (মাইদিন), দাতুক উইরা-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আমির আলী মাইদিন বলেছেন, তারা বেঁচে থাকার অজুহাতে এই কাজ করেছে।

পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় চুরি বা লুটতরাজ করার কোনো সুযোগ নেই। যদি এই ধরনের কর্মকাণ্ড কেউ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।

সূত্র : এএফপি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102