ads
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে এক হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১১২ বার পঠিত

শেরপুরের পৌর শহরে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প


শেরপুর জেলা প্রতিনিধিঃ সোমবার ২৩ ডিসেম্বর শহরের মোবারকপুর মহল্লায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমির উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পেইন চলে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ক্যাম্পে চিকিৎসকরা স্ত্রী ও প্রসূতি রোগ, চর্ম, শিশু, ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের প্রায় এক হাজার মানুষের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির, সামাজিক সংগঠন ‘আজকের তারণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন, স্থানীয় সেচ্চাসেবী সংগঠন ‘বাংলাদেশ একতা সংঘ’র সভাপতি আরিফুর রহমান আকিব, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102