ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেওয়ানগঞ্জের সাবেক পৌরমেয়র শাহনেওয়াজকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

এর আগে, দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের সময় দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ডাকায় মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। এ ঘটনায় মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগও জানান শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশিত হলে পৌরমেয়রকে দল থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102