ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেওয়ানগঞ্জের মেয়র শাহানশাহের বিরুদ্ধে মামলা করবে র‍্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত
দেওয়ানগঞ্জের মেয়র শাহানশাহ

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মাদক আইনে মামলা করবে র‍্যাব।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এই মামলা করা হবে। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের এক কর্মকর্তা।

এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়ার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র‍্যাব। তাকে এখন র‍্যাব কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব জানায়, শাহনেওয়াজ শাহানশাহ হোটেল ডি মেরিডিয়ানের ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। খবর পেয়ে সকালে হোটেলটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহানশাহ। পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102