ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২২ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই পুরুষ। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩৮২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৬২৩টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102