সাভারের আশুলিয়ায় তিন মাসের অন্তঃসত্তা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাব্বির (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেপ্তার সাব্বির টাঙ্গাইল জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১১ জুলাই আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় সাব্বিরকে আসামি করে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।
বুধবার দুপুরে গোপন সংবাদে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালদিবাজারের সামনে থেকে পলাতক সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।