ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ধর্ষণ: জড়িতদের গ্রেফতার দাবিতে মশাল মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

কক্সবাজারে নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর শাখা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলটি শহরের লালদীঘির পাড়ে কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে পর্যটন স্পটগুলোর নিরাপত্তা জোরদার, ছিনতাইসহ অপরাধ প্রবণতা প্রতিরোধ ও পর্যটক হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় আনা না হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি জয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তাদিল জয়, শহর সংসদের সাধারণ সম্পাদক নিলয় দাশ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক বাবলু দে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102