ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী পর্যটককে ধর্ষণ, ফুটেজ দেখে তিনজন শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাওয়া গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজারের সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান।

র‍্যাব-১৫ জানায়, শনাক্ত তিনজনের একজন শহরের বাহারছড়া এলাকার সন্ত্রাসী আশিক। শনাক্ত তিনজনকে আটকের অভিযান চলছে।

ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী পর্যটকের স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে চারজনকে। আর অজ্ঞাতনামা আসামি দুই-তিনজন।

র‌্যাব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কক্সবাজার হোটেল-মোটেল জোনের ‘জিয়া গেস্ট ইন’ নামের হোটেল থেকে বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে নারী পর্যটক ও তার স্বামী-সন্তানকে উদ্ধার করা হয়। এ ধর্ষণের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও খোঁজখবর নিয়ে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে বিকেলে র‌্যাব-১৫ জানায়, এ ঘটনায় ‘জিয়া গেস্ট ইন’ হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে (৩৩) আটক করা হয়েছে। তিনি অপরাধীদের সহযোগী।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী নারী পর্যটক বলেন, এক ব্যক্তির সহায়তায় তিনি দরজার লক খোলেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে বলা হয়, থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে। এরপর এক ব্যক্তির সহযোগিতা তিনি কল দেন র‍্যাব-১৫-তে। তখন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102