ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার শাহজালাল বিমানবন্দরে গোল্ড পাউডারসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজেশ কুমার নামে এক ভারতীয় নাগরিককে এক কেজি ২০০ গ্রাম গোল্ড পাউডারসহ গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউজ। শুক্রবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য জানান ।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজেশ কুমার একটি ফ্লাইটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তার লাগেজ স্ক্যানিং এবং তাকে আর্চওয়ে করানো হয়। এতে ধাতব বস্তুর বিপ পাওয়া যায়। পরে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রেতে তার রেকটামে ধাতব বস্তুর অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

সানোয়ারুল কবীর বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে রাজেশ কুমারের রেকটাম থেকে স্কচটেপে প্যাঁচানো কেমিক্যাল মিশ্রিত (আর্দ্র) গোল্ড পাউডারের প্যাকেট জব্দ করা হয়। জব্দ হওয়া গোল্ড পাউডারের ওজন এক কেজি ২০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ টাকা। রাজেশ কুমার হরিয়ানার পানিপট জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102