ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সমুদ্র সৈকতে কাঁকড়া খেয়ে প্রাণ গেল তরুণীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রেস্টুরেন্টের কাঁকড়া খেয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। কাঁকড়া খেয়ে অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার।

তারপর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ভারতের দিঘার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।

খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের হাটতলায় বাসিন্দা ঋত্বিকা ভগত (১৮) বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে যান। সৈকতে ঘোরার পর স্থানীয় সময় ওইদিন রাতে একটি হোটেলে খেতে যান তারা। সে সময়ই সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি।

শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102