ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে রাতের আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় ভয়াবহ আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও পোড়ানোর হাত থেকে ঘরগুলো রক্ষা করতে পারেনি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত হওয়ায় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়

আগুনে ৫২টি ঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102