ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

ঝালকাঠিতে লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে কাঁঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই বন্ধু হলেন, মো. পারভেজ (১৮) ও মো. হাসিব (২২) । পারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে। হাসিব মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে।

জানা গেছে, কাঁঠালিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাচ্ছিলেন। বিকেল সোয়া ৪টার দিকে কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102