ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক চ্যালেঞ্জে অংশ নিয়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

শিশুটির মা তাওয়ান্না অ্যান্ডারসন বলেন, তার মেয়ে নায়লা আন্ডারসন একটি স্বতস্ফূর্ত শিশু ছিল। সে ভাষা শিখতে ভালোবাসত। সামাজিকমাধ্যমেও তার অ্যাকাউন্ট আছে।

১২ ডিসেম্বর শিশুটি যখন ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশ নিয়েছে, তখন তার মা নিজের শয়নকক্ষে ছিলেন। যে কারণে মেয়ের জীবনধ্বংসকারী কার্যক্রম তিনি বন্ধ করতে পারেননি।

তাওয়ান্না অ্যান্ডারসন জানান, আমি খুবই ব্যথিত। এ যন্ত্রণা কোনোদিন দূর হবে না।

সন্তানদের সামাজিকমাধ্যমে বিচরণ নিয়ে বাবা-মায়েদের সতর্ক থাকার অনুরোধ করেছেন এই মা। তাদের মোবাইলে ক্ষতিকর কোনো উপাদান আছে কি না; তাও পরীক্ষা করে দেখতে বলেছেন।

তাওয়ান্না অ্যান্ডারসন আরও বলেন, বাচ্চাদের ফোন পরীক্ষা করতে হবে নিয়মিত। হয়তো, আপনি জানেন না, তার ফোনে কোনো ক্ষতিকর উপকরণ আছে কিনা।

পেনসিলভানিয়ার চেস্টারের স্থানীয় হাসপাতালের সমাজকর্মী এলিজাবেথ উডস বলেন, নায়লা কক্ষে এক থাকায় বিপদে পড়ার সময় তাকে উদ্ধারের কেউ সেখানে ছিল না।

দীর্ঘসময় শ্বাস আটকে রাখলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102