ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুগন্ধায় লঞ্চে আগুন: বরগুনায় ৩০ জনের দাফন হবে গণকবরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শনাক্ত না হওয়া বরগুনার ৩০ জনকে গণকবরে দাফন করা হবে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় একই জেলার আরও সাতজনের পরিচয় শনাক্ত হওয়ায় সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণকবর দেওয়ার আগে শনিবার সকাল ১১টার কিছু পর বরগুনা সার্কিজ হাউজে জানাজা হয়। জানাজায় জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পোটকাখালী গণকবরে দাফন করা হবে ৩০ জনকে।

ইতোমধ্যে গণকবর খোঁড়ার সব কাজ শেষ হয়েছে। সেখানে প্রশাসনের লোকজন উপস্থিত আছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচয় শনাক্ত না হওয়ায় গণকবরে যাদের দাফন করা হবে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের পরিবারের কেউ মরদেহ নিতে চাইলে ডিএনএ নমুনার পর কবর থেকে মরদেহ নিয়ে যেতে পারবেন। না চাইলে সেখানেও রাখতে পারবেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চটি রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। জীবন বাঁচাতে অনেকেই নদীতে লাফিয়ে সাঁতরে তীরে উঠেন। আগুনে পুড়ে ও নদীতে ডুবে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩৭ জনই বরগুনার হওয়ায় গতরাতে সেগুলো বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের মরদেহ শনাক্ত হওয়ায় সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩০ মরদেহ সকাল ১১টার মধ্যে শনাক্ত না হলে সেগুলো জেলার পোটকাখালী গণকবরে দাফন করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102