ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু, ২ জন হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে (৩২) রুবেল। এছাড়া, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করে। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রতন পাবনা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদ পান করে তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মরদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102