ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের শিকার নারী পর্যটকের জবানবন্দি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে আসা নারী ধর্ষণ মামলায় গ্রেফতার জিয়া গেস্ট ইন হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিয়াজ উদ্দিনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানান, নারী পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিনকে মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাকে রিমান্ডে আনা হয়েছে।

তিনি বলেন, মামলাটির তদন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় শনাক্ত মূল আসামি আশিক, বাবু, জয়সহ আরও যারা জড়িত তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, কক্সবাজারে আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলাটি থানায় রুজু হওয়ার পর তদন্ত করার জন্য ট্যুরিস্ট পুলিশকে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ ভিকটিম নারীকে মেডিকেল পরীক্ষা করায়। আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘মামলাটি তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। আমরা চাই আসল ঘটনা উদঘাটিত হোক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক।’

এর আগে ধর্ষণের শিকার নারী পর্যটকের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার আসা এক নারী পর্যটক ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার নারীর ভাষ্য, স্বামী-সন্তান নিয়ে এসে ওঠেন শহরের হলিডে সি-ল্যান্ডের ২০১ নম্বর কক্ষে। ওই দিন বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবণী বিচে যান তিনি। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। বাধা দিলে ওই যুবক তার সঙ্গেও তর্কে জড়ায়। এ সময় আরও দুই যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিনজনে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে তাকে শহরের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে নিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয়, মেহেদী হাসান বাবু ও রিয়াজ উদ্দিন ছোটনের নাম উল্লেখ করে এবং আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102