ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোট শুরুর আগেই মারা গেলেন মেম্বার প্রার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত

কর্ণফুলী উপজেলায় ভোটগ্রহণ শুরুর কয়েক ঘন্টা আগে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক মেম্বার প্রর্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

জানা গেছে, মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব এই প্রার্থীর আকষ্মিক মৃত্যুতে সমর্থকরা হতাশ।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীণ আক্তার বাংলানিউজকে বলেন, রোববার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।

কর্ণফুলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, এক মেম্বার প্রার্থীর মৃত্যু হলেও ভোটগ্রহণ যথারীতি চলছে। ওই প্রার্থী নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102