ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের পরামর্শে প্রাণে বাঁচলেন সাঁতার না জানা ফাতেমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি বরগুনায় যাচ্ছিলেন। ফুফাতো বোনের সঙ্গে ওঠেন এমভি অভিযান-১০ লঞ্চে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লেগে গেলে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। শেষমেশ মুঠোফোনে মাকে ফোন করে পরামর্শ নেন। সাঁতার না জানলেও মায়ের পরামর্শে ফুফাতো বোনকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যান তিনি।

ফাতেমা আক্তার এখন ঝালকাঠির সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মা-বাবা দুজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

আগুনে ফাতেমার হাত-পায়ের অনেকাংশ পুড়ে গেছে। দীর্ঘ সময় নদীতে থাকায় ঠান্ডা লেগে শ্বাসকষ্টেও ভুগছেন ফাতেমা।

ফাতেমার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে খোঁজখবর রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর উন্নত চিকিৎসায় সুযোগ–সুবিধার দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. মহিউদ্দিন। তিনি বলেন, আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর পাশে থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102