ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানীকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাদারীপুরের রাজৈর উপজেলায় ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন একটি কেন্দ্রের ভোট দেখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার ডান হাতের দুটি আঙুল কেটে গেছে।

রবিবার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে তিনি হামলার শিকার হন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মামার ভোট দেখতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। রবিবার ভোটগ্রহণ চলাকালীন গাংকান্দি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে- এ খবরে গোলাম রাব্বানী সেখানে যান। এসময় মোশারফ মোল্লার ছেলে তার উপর চড়াও হন। এক পর্যায়ে গোলাম রাব্বানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে তারা ঝাড়িয়ে পড়ে কোপ দেন। রব্বানী আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের আরও ৫ জন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে রব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট নেয়ার চেষ্টা করেছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গিয়ে হাত কেটে যায়। পরে তাদের লোকজন আমাদের শারিরীকভাবে আহত করে। এ ঘটনার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করবো।’

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাহিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও নিরাপদভাবে হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রব্বানীর ওপর হামলার কথা শুনিনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিয়ে ব্যবস্থা নেয়া হবে।’

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102