রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।