বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটস চলছে। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সোমবার বেলা ১২টায় শুরু হয় এই প্রক্রিয়া। আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট।
ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। যেখানে শেষ মুহুর্তে ঢাকার ফ্র্যাঞ্জাইজি জটিলতায় দায়িত্ব নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তাই এখন পর্যন্ত এই দলের নাম ঠিক করা হয়নি।
ড্রাফটসে মাহমুদউল্লাহ্ রিয়াদের ঢাকা নিয়েছে তামিম ইকবালকে। প্রথমবারের ডাকে কোন দল মাশরাফী বিন মর্তুজাকে বেছে না নেওয়ায় অবিক্রীত থেকে গিয়েছিলেন এই সাবেক অধিনায়ক। তামিমের পর তাই মাশরাফীকে দলে ভেড়ালেন মাহমুদউল্লাহ্র ঢাকা।
সাকিব আল হাসানের ফরচুন বরিশালে বড় নাম ক্রিস গেইল, দেশিদের মধ্যে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লায় মোসস্তাফিজুর রহমানের সঙ্গী লিটন দাস ও শরিফুল ইসলাম। সিলেট সানরাইজার্সে তাসকিন আহমেদ ছাড়া ড্রাফট থেকে নেওয়া হয়েছে মোসাদ্দেক সৈকতকে।
খুলনা টাইগার্স
স্থানীয়- মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি
বিদেশি- থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
স্থানীয়- নাসুম আহমেদ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি
বিদেশি- বেনি হাওয়েল, কেনার লুইস।
ঢাকা
স্থানীয়- মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশারাফী বিন মর্তুজা, রুবেল হোসেন
বিদেশি- ইসুরু উদানা, ফয়েজ আহমেদ।
ফরচুন বরিশাল
স্থানীয়- সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত
বিদেশি- ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
স্থানীয়- মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম
বিদেশি-
সিলেট সানরাইজার্স
স্থানীয়- তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত, মোহাম্মদ মিঠুন
বিদেশি- দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেকজেন্ডার।