ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে নির্বাচনী সংঘর্ষে মেম্বর প্রার্থীর ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষ কাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত মেম্বর প্রার্থীর ভাই জাকির হোসেন মোল্লা (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন উপজেলার কুরকী গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে। তার ছোট ভাই জাহাঙ্গীর মোল্লা খাষ কাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী ছিলেন। খবর পেয়ে নিজ বাড়ি থেকে মেম্বর প্রার্থী আব্দুল হাকিমকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ ডিসেম্বর) খাষ কাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুরকী ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেন মোল্লা (টিউবওয়েল) ও আব্দুল হাকিমের (ফুটবল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর মোল্লার বড় ভাই জাকির হোসেন মোল্লাসহ ৫ জন আহত হন। আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত জাকিরকে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে রোববার সংঘর্ষ হয়। এতে জাকির হোসেন গুরুতর আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মেম্বর প্রার্থী আব্দুল হাকিমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102