ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

গোপালগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে গলায় মাফলার পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রোজিনা বেগম (৩২)।

রবিবার রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের রেজাউল শেখের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন।

হত্যাকাণ্ডের শিকার রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্যার মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোজিনার মামাতো বোনের মেয়ে প্রত্যক্ষদর্শী স্বর্ণা খানম (৭) পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছে, রবিবার গভীর রাতে তার খালু রুবেল সিকদার (৩৫) খালার সঙ্গে ঝগড়া করে। পরে গলায় মাফলার পেচিয়ে চেপে ধরে। এরপর আর খালা কথা বলেনি।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল পাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102