দেশে আরও একজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত তিনজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে।
জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, ওমিক্রন শনাক্ত হওয়া ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়।