ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজয় মিছিলে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাওছার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪ বার পঠিত

ফরিদপুরে বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. কওছার শেখ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি জেলার বোয়ালমারী উপেজেলার চতুল ইউনিয়নের পোয়াইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহাম্মদ রফিকুল ইসলাম। কওছার শেখ চশমা প্রতীকের সমর্থক ছিলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই গ্রামে চশমা প্রতীকের সমর্থনে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে গিয়ে শারীরিক অসুস্থতা অনুভব করেন কওছার শেখ। সেখান থেকে দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. অংকন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই কওছার শেখের মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

চেয়ারম্যান মহাম্মদ রফিকুল ইসলাম জানান, কওছার শেখ আমার সমর্থক ছিলেন। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102