ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে হোটেলে আটকে ধর্ষণ, কক্সবাজারে আরেক আশিক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫১ বার পঠিত

সোমবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের দুটি এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল মমস্ রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে পুলিশ গ্রেপ্তার করে। আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. কামরুল।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গত ১৮ ডিসেম্বর পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনসহ আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, আশিকসহ ৩/৪ জন যুবক গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে মমস্ রিসোর্টে দুদিন আটকে রেখে ধর্ষণ করে।

র‌্যাব কর্মকর্তা খাইরুল বলেন, আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত ছিল। সোমবার রাতে মামলার প্রধান আসামি চট্টগ্রাম জেলার আনোয়ারায় আত্মগোপন করে করছে খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102