ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৫২ বার পঠিত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বই উৎসব উদ্বোধনের দিন ফল প্রকাশ করা হবে। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে, ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। তবে, বই উৎসব উদ্বোধনের দিন ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এ খায়ের।

রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সেসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।

করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) ফল দেওয়া হবে। পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102