ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনগত কোনো সুযোগ নেই। তাঁর ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে এমনটাই বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার যে আবেদন করেছেন, তা আইনগত কি না—তা জানার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেখানে আইনমন্ত্রী একটা মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি। যদি আমরা প্রয়োজন মনে করি আরও ঊর্ধ্বতন জায়গায় পাঠিয়ে তাদের পরামর্শ নেব। এখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি, এটা নিয়ে আমাদের আরও কথা বলতে হবে।

তিনি বলেন, আইনমন্ত্রী যেভাবে লিখেছেন, সেখানে বলা হয়েছে, আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমরা এখন বসে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেব।

মানবিক দিক বিবেচনা করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করেই ওই ব্যবস্থা নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাঁর দণ্ড কার্যকর ছিল। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। তারপরও তাঁর ছোট ভাই আবেদন করাতে তাঁকে আরও অধিকতর সুযোগ দেওয়ার জন্য মানবিক কারণে প্রধানমন্ত্রী দণ্ডাদেশ স্থগিত করে বাসায় রেখে চিকিৎসাসেবা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভিতরে যেকোনো মেডিক্যালে যেকোনো চিকিৎসকের চিকিৎসা খালেদা জিয়া নিতে পারবেন। এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার আবার আবেদন করেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবেন। এ বিষয়ে আইনমন্ত্রীর কাছ থেকে মতামত আসছে যে, আইনে এর কোনো সুযোগ নেই।

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনে আইনি মতামত দিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আপনজরা জানেন, এর আগেও এ বিষয়ে যতবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি গেছে। যেহেতু প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটি যাবে, আমার যে মতামত আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারব না। কারণ বিষয়টি গোপন রাখতে আমি বাধ্য।

আইনমন্ত্রী আরও বলেন, আমি মতামত দিয়ে দিয়েছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালেয় যাবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি ফাইলটি যাবে। আমার মনে হয় এ ফাইলটি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102