ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ কিশোরীর পোড়া মরদেহ মিললো বাঁশবাগানে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর মারুফা আক্তার (১৪) নামে এক কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে ওই কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফা আক্তার ওই এলাকার কৃষক মজিবর রহমানের মেয়ে। সে জেলার ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ওই কিশোরীর বাড়ির কাছের জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ওই কিশোরীকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে, মৃত্যুর আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতের কোন এক সময় ওই কিশোরী নিখোঁজ হয় বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102