ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির সহকারী অধ্যাপক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত
শিক্ষার্থীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির সহকারী অধ্যাপক গ্রেপ্তার

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৯ ডিসেম্বর) র‌্যাবের সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হলি ফ্যামিলির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী। পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষ বর্ষের ছাত্রী।

তিনি অভিযোগে জানান, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে বারবার রেখে দেয়ার হুমকি দিয়ে তাকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীকে খারাপ প্রস্তাব দিচ্ছেন ডা. সালাউদ্দিন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102