ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চের ৩০০ যাত্রীকে উদ্ধার করায় পুরস্কার ‘৫ হাজার টাকা’!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নদীতে লাফিয়ে পড়া প্রায় ৩০০ যাত্রীকে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খানকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা পুলিশ। বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এনে তাকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ সময় মিলন খানের কৃতিত্বের জন্য পুলিশ সুপার তাকে ধন্যবাদ জানান। পুলিশের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন খান।

এর আগে গত বৃহস্পতিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

মিলন খান বলেন, জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ৩০০ যাত্রীকে উদ্ধারে কাজ করেছি। বিপদগ্রস্ত যাত্রীদের বিনা ভাড়ায় নিরাপদে তীরে পৌঁছে দিয়েছি। আমার কৃতিত্বে খুশি এলাকার মানুষ। শুধু আমি নয়, নদীপাড়ের দুই গ্রাম দিয়াকুল আর চরবাটারাকন্দার গ্রামবাসীও অংশ নেয় উদ্ধারকাজে। পুলিশ সুপার স্যার আমাকে টাকা দিয়ে নতুনভাবে মানুষের জন্য কাজ করার উৎসাহ দিয়েছেন। তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, মিলন খান যে কাজটি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রথমে বিষয়টি ফেসবুকে দেখেছি। আগুনের খবর পেয়ে তিনি নিজের ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষকে পারাপার করেছেন। আমি তাকে সামান্য উপহার দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102