ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

কুমিল্লার লাকসামে খেলতে গিয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে মাহবুবা আক্তার (৭) নামে এক শিশু। বুধবার বিকালে পৌরশহরের ৪নং ওয়ার্ডস্থ হাউজিং এস্টেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহবুবা ওই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের প্রবাসী হাবিল মিয়ার মেয়ে। সে লাকসামের একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, লাকসাম হাউজিং এস্টেট এলাকার মাহবুব কাদের মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় সন্তানদের নিয়ে থাকতেন প্রবাসী হাবিল মিয়ার স্ত্রী নাজমা বেগম। বিকালে ভবনের অন্য ভাড়াটিয়া শিশুদের সঙ্গে ছাদে খেলতে যায় মাহবুবা। আকস্মিক সবার অজান্তে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবনটির ছাদের চারপাশে রেলিং না থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ভাড়াটিয়াদের অভিযোগ।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তাদের বাড়িতে নিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102