ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর শিবপুরে জিপিএ -৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার ব্যবসা শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিল। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিল জিপিএ ৫ পাবে। আজ সকালে রেজাল্ট ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ ৪.৭২ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিল। জিপিএ ৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালা মিয়া বলেন, প্রাপ্তি খুবই মেধাবী ছাত্রী ছিল। সে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাবে সবার আশা ছিল। কিন্তু আজকে জিপিএ ৫ না পাওয়ায় সে মনকষ্টে আত্মহত্যা করছে। ওর মতো মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে এখনো জানায়নি। আমরা এব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102