ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসিতে ফেল করায় লিমার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার নিজ ঘরে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্রী উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে লিমা আক্তার ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে লিমাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্রী লিমা আক্তার দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা একজন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102